খুলনায় গাড়ির ধাক্কায় অটোরিকশা চুরমার, চালক নিহত
খুলনার ফুলতলায় প্রাইভেট কারের ধাক্কায় একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন ওই গাড়ির পাঁচ যাত্রী ও এক পথচারী।
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
নিহত আবু তাহের শেখ (৫০) রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের আবু সাঈদের ছেলে।
আহতরা হলেন ইকবাল হোসেন (৫০), তার স্ত্রী সাবিনা (৩৫), তাদের দুই মাস বয়সী সন্তান, অভয়নগরের পায়রা গ্রামের মুনছুর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৭০), রাজঘাট গ্রামের গোলাম রসুলের ছেলে রবিউল (৪৫) এবং পথচারী রাড়ীপাড়া গ্রামের দুলদুলের মেয়ে আয়েশা খাতুন (৭)।
ওসি মাহাতাব উদ্দিন জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথে খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গায় পৌঁছালে খুলনাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি চুরমার হয়ে যায় এবং ওই গাড়ির চালক আবু তাহের গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাইভেট কার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
Jul 24, 2021 0 12
Oct 27, 2021 0 6
May 14, 2022 0 6
May 16, 2021 0 5
May 16, 2021 0 5
May 16, 2021 0 368
May 16, 2021 0 417
May 16, 2021 0 614
খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে রেখেই কোভিড-১৯ পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া...
May 16, 2021 0 365
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কে ঢাকামুখী শতাধিক যাত্রীবোঝাই বাস...
May 16, 2021 0 571
আপন দেহের উপর নারীদের পূর্ণ অধিকার কবে ছিল তা ঐতিহাসিক গবেষণার বিষয়। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে...
May 16, 2021 0 525
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত বিমল চন্দ্র দে (৬০) নামে এক রোগীর...
Total Vote: 9
হ্যা আমি চাই সকল ধরণের সত্য ঘটনা লিখতে।